Monday, August 27, 2018

Raj Lakkhi gahilo

রাজলক্ষী গাহিল 
"একে পদ- পঙ্কজ ,পঙ্কে বিভূষিত ,কণ্টক জরোজরো ভেল
তুয়া দরশন- আশে কছু নাহি জানালু চির দুঃখ অব দূরে গেলো
তোহারিমুরালি যব শ্রবণে প্রবেশল ছোরোনু গৃহ সুখ আশ,
পন্থক দুঃখ তুনহু করিনা গননু কহতহি গোবিন্দদাস "

Sunday, August 26, 2018

Vog

ভোগ

এলিয়ট এর একটা কবিতা ও  আজ আমার মনে পড়েনা 
পায়েরকাছে পরে থাকা রাস্তার শেষ খুঁজে পাইনা আমি 
একটা আয়না আছে  যা দেখছে আমায় শেষ বারের মতো 
একটি দুয়ার আছে  যা বন্ধ করেছি 
পৃথিবীর শেষ প্রান্তে যাবার আগে .....
বুককেসেবেশ কিছু বই আছে
যা কখনো আর খোলা হবেনা

জুন মাসে আমি প্রাচীন বটবৃক্ষ হবো 
মৃত্যু আজ ক্লান্তিহীন ভাবে ভোগ করে চলেছে  আমায় .....
সময় এর মতো ,নদীর মতো ,নারীর মতো I 

অমিয়

Friday, August 24, 2018

Tarpor

তারপর

একটি নির্বোধ মেয়ে আমায় বার বার বার প্রশ্ন করে 
সব কথা শেষ হলে 
বলে " তারপর " ?
আমি যত বলি তারপর আর হয়না
সে বলে " সে আবার কি, তারপর তো কিছু একটা থাকতেই হবে
তা নাহলে " তারপর কথাটাই তো মিথ্যে  হয়ে যেত .
শূন্য ...তারপর এক ,  একের পর দুই ,
জীবন তারপর মৃত্যু 
মৃত্যু তারপর অরেক সুন্দর গভীরতা ,
সুন্দর গভীরতার পর আসে নাদ 
উদ্বেল বিস্ময়কর নীরবতার লহরী,
 আমি বলি 
 তারপর?
সাশ্রুনেত্রে সে বলে , তার পর তুমি ,তার পর আমি

তারপর আরেক শূন্যতা  I 

Wednesday, August 15, 2018

ফসিল 
একমাত্র চিত্রকর আমি বেঁচে আছি ,
সুপ্রসিদ্ধ দার্শনিক ,পর্বত শিখর  অথবা 
বারাণসী মন্দিরে পুরোহিত ফসিল এ পরিণত প্রস্তরীভূত
.
কথা 
সর্ব ক্ষুদ্র কথা ও নি:শ্যবদ্কষাঘাত হানে ,
শুধু চিত্রকর আনন্দে বিভোর 
অঞ্জলি ভরা শেফালী ফুলের গন্ধ 
স্বরবর্ণ চাম্পাফুল .অভিসারিকা কাঞ্চন 
প্রথম রাত্রির মিলন মদিরা ......
ক্রিমসন লেক , কোবল্ট ব্ল.তুর্কাজ লএ মন ইয়েলো .....
গন্ধ বিলা বে জানালার ওধারে ,
মস্তিস্ক ঘুমন্ত 
সমুদ্র ফিসফিস অন্ধকার 
অজানা কিসের গন্ধ !
কোনো বুকের গন্ধ ?
শিহরিত  আঙুলের ছোয়া ঠোঁটে 
চুপি চুপি 
অন্তহীনতা
ডুবে যাওয়া ছাড়া 
আর কোনো পথ নেই 
আর কোনো লক্খ নেইই 


@ অমিয়

Swadhinota kar ?

স্বাধীনতা কার ?
শিয়ালদএ স্টেশন এ ক্ষুধার্ত ছিন্নমূল পরিবারের ছোট্ট মেয়েটিকে কিনে নিয়ে 
যারা ধর্ষণ করেছিল বার বার তার?
হাজার হাজার টন খাদ্য শস্য গুদাম এ রেখে পড়ে কালো বাজারে যারা বিক্রি 
করেছিল তাদের ?
চালের মধ্যে কাঁকর 
তেলের মধ্যে রেড়ির তেল মিশিয়ে 
মিল্ক পাউডার এ তেন্তুলবিচি  গুঁড়ো মিশিয়ে 
ক্ষুধার্ত শিশুদের খাইয়ে ছিল তাদের ?
এম এ পাস যুবক দের দারওযান এর চাকরি দেয়া যাদের ধর্ম  ছিল তাদের ?
ধনঞ্জয়ের মতো নিরপরাধ যুবক কে ফাঁসি দেয়ার যাদের অধিকার ছিল  তাদের ?
কোটি কোটি টাকা লুট করে 
ব্যাঙ্ক এর কর্মচারীদের ঠকিয়ে  যারা বিদেশে পালিয়েছে তাদের?
মিথ্যা আস্ফালন ,করে দেশের মানুষকে বার বার ঠকিয়েছে তাদের?
ধর্মের নাম করে একটা দেশ কে  বিভক্ত করে দেয় যারা তাদের ?

Tuesday, August 14, 2018

Ashroy

আশ্রয় 
আমার সহৃদয় মন 
বন্য জন্তুর মতো আর্তনাদ করেছিল 
তুমি হেসেছিলে 
ক্লাউনের  মতো অভিনয় করে করে 
একাকী সংগোপনে ক্লান্তি নিথর আমি ,
অবশেষে তোমার ছায়ার কাছে নতজানু হয়ে 
আশ্রয় চেয়েছি .
আমার মস্তিষ্কের নৈশ্যবদ নিয়ে 
স্হসরও ধূলিকণার যন্ত্রনা নিয়ে 
অদৃশ্য এলার্ম ঘড়ির নি:শ্যবদ কণ্ঠস্বর নিয়ে 
অন্য কেউ বেঁচেছিল  আমার ছায়াতে ,
তুমি কোনোদিন 
চেনোনি তাকে 

Sunday, August 12, 2018

1947

১৯৪৭
আমার বয়স ১৩ 
 আমাদের ক্লাব এর ক্যাপ্টেন বললেন 
চল ভলান্টিয়ার হতে হবে

শিয়ালদাহ ইস্টিশন 
হাজার হাজার অভুক্ত ছিন্নমূল মানুষ
যাদের সব ছিল ,সব গেছে একটা অপরিসর তাম্বু ছাড়া .
অশ্রুসিক্ত চোখে তাদের সেবায় মগ্ন হলাম
খাদ্য ,বস্ত্র  দিয়ে তাদের অপমানিত করতে হলো ,
ভিক্ষা ....ভিক্ষা ....ভিক্ষা ...দিতে হলো এদের .
কারন দিল্লির খুব ভালো থাকা নেতারা এটাই চেয়েছিলেন
স্বাধীনতা মানে ওদের কাছে দেশ ভাগ 
দুটি শক্তি শালী প্রদেশ কে সর্বতোভাবে শক্তিহীন করে দেয়া .
এক পাঞ্জাব আর এক বাংলা .
বাংলা অনেক সহ্য করেছে 
দুর্ভিক্ষ ,মহামারী , রক্তক্ষয়ী রায়ট, দেশ বিভাগ .....
তবু বাঙালি বেঁচে আছে 
থাকবে ও